শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জাহাজের কন্টেইনারে ১৩ বিদেশগামীর লাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

লিবিয়ায় ইউরোপ অভিমুখী জাহাজের একটি কন্টেইনার থেকে ১৩ অভিবাসন প্রত্যাশীর লাশ ও জীবিত ৫৬ জনকে উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে এক কিশোর ও এক কিশোরী রয়েছে। কন্টেইনারের মধ্যে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু ঘটে।

লিবিয়া রেড ক্রিসেন্টের বরাত দিয়ে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন (আইএফআরসি) তাদের ওয়েবসাইটে জানায়, আফ্রিকান এসব অভিবাসন প্রত্যাশী ‘৪ দিন’ ধরে ওই কন্টেইনারে আটকা পড়া অবস্থায় ছিল। জীবিত উদ্ধার করা কয়েকজনের অবস্থা গুরুতর। লিবিয়া রেড ক্রিসেন্টের মুখপাত্র মোহাম্মাদ আল-মিসরাতি বলেন, লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্ব উপকূলীয় শহর খোমস থেকে মঙ্গলবার এসব অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি