শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


সিরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ৪২


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সিরিয়ার সরকার-নিয়ন্ত্রিত মধ্যাঞ্চলীয় শহর হোমসের দুটি নিরাপত্তা ঘাঁটিতে আত্মঘাতী হামলায় ৪২ জন নিহত হয়েছে।  শনিবার ওই হামলার ঘটনা ঘটে।

সিরিয়ার মানবাধিকার পরিচালক রামি আবদেল রহমান এএফপিকে বলেন, গোয়েন্দা সেনা কার্যালয়ের কাছে ছয়জনের একটি দল এ আক্রমণ চালায়। কয়েকজন নিজেদের বোমা মেরে উড়িয়ে দিয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা রয়েছেন।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা সিটি সেন্টার বন্ধ করে দিয়েছেন।

জাতিসংঘের অধীনে শান্তিচুক্তির পর ২০১৪ সালের মে মাস থেকে হোমস পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এরপর থেকে সেখানে কয়েকবার বোমা হামলার ঘটনা ঘটেছে। গত বছরের শুরুর দিকে জোড়া আঘাতে ৬৪ জন মানুষ মারা গেছে।

সর্বশেষ হামলার নিহত ব্যক্তিদের সম্মান জানিয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন।

এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে অভিযোগের তির ইসলামিক স্টেটের দিকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি