
মোঃ বেলাল হোসাইন ,চৌদ্দগ্রাম ঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জের ধরে কোহিনুর নামের এক গৃহবধু সোমবার (২৭ ফেব্রুয়ারী) রাতে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী। খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম থানার এস আই বশির উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে ময়নাতদন্ত রির্পোট হাতে পাওয়ার পর রহস্য জানা যাবে বলে পুলিশ জানায়।

















































