শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মিয়ানমার-চীন সীমান্তে সংঘর্ষে নিহত ১৬০


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক: চীনের সীমান্তবর্তী মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য শানে গত তিন মাসে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে অন্তত ১৬০ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দেশটির এক উচ্চপদস্থ কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এসব সংঘর্ষের ঘটনায় বাস্তুহারা  হয়েছেন প্রায় ২০ হাজার মানুষ।

নিহতদের মধ্যে ৭৪ জন সেনা, ১৫ জন পুলিশ, ১৩ জন সরকার সমর্থিত মিলিশিয়া যোদ্ধা এবং ১৩ জন বেসামরিক লোকজন রয়েছেন। এসব সংঘর্ষের ঘটনায় শতাধিক’রও বেশি বিদ্রোহী নিহত হয়েছে বলেও জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি