শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » শাহবাগে পিকেটার-পুলিশ সংঘর্ষ চলছে, ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ


শাহবাগে পিকেটার-পুলিশ সংঘর্ষ চলছে, ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক বাম মোর্চার ডাকা রাজধানীতে অর্ধদিবস হরতালকে কেন্দ্র করে শাহবাগে পিকেটারের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে।

পিকেটারদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পানি, টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ছে পুলিশ।

এতে এখন পর্যন্ত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এঘটনায় এখন পর্যন্ত নারীসহ ৪ জনকে আটক করার খবর পাওয়া গেছে। আটককৃতদের তাৎক্ষনিক নাম-পরিচয় জানা যায়নি।

এসএসসি পরীক্ষার্থী ও পরীক্ষার সব কাজ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা, হাসপাতাল-অ্যাম্বুলেন্স, সংবাদপত্র-প্রচারমাধ্যম, জরুরি গ্যাস ও বিদ্যুতের কাজে ব্যবহৃত গাড়ি হরতালের আওতামুক্ত রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি