বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মিশা সওদাগর কে দেখা যাবে তৃতীয় লিঙ্গের চরিত্রে


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

‘মিসড কল’ নামের একটি ছবিটি তৃতীয় লিঙ্গের মানুষের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী মিশা সওদাগর। ছবিটি পরিচালনা করেছেন সাফি উদ্দীন সাফি। শুক্রবার সারাদেশে ছবিটি মুক্তি পাবে।

ছবিটিতে অভিনয়ের জন্য ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, হাতের নখেও ম্যাচিং করা নেইল পলিশ, নাখে নথ পরতে হয়ে মিশাকে। জানিয়েছেন, প্রতিদিনই শুটিংয়ের আগে নাকি দুই ঘণ্টা সময় লাগত মেকআপ করতে।

গত বছরের মার্চে ছবিটির একটি গানের দৃশ্যে নাচের সময় হঠাৎ তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। এজন্য বেশ কয়েকদিন তাকে বিশ্রামেও থাকতে হয়েছিল।

ছবিটিতে নিজের চরিত্র সম্পর্কে মিশা সওদাগর বলেন, ছবিতে আমার চরিত্রটি তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার আদায়ের প্রতিচ্ছবি। চরিত্রটির মাধ্যমে আমি এই সম্প্রদায়ের মানুষকে সম্মান জানাতে চেয়েছি। তাদের দাবি ও সংগ্রামগুলো মেনে নিয়ে তাদের স্বীকৃতি দেয়া উচিত। আমরা সবাই মানুষ, এটাই বড় কথা।

‘মিসড কল’ ছবিতে আরও অভিনয় করেছেন বাপ্পি, নবাগত মুগ্ধ এবং বাপ্পারাজ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি