পূর্বাশা ডেস্ক:
যমজ সন্তানের বাবা হলেন ভারতের চলচ্চিত্র পরিচালক করণ জোহর। সারোগেসির (গর্ভ ভাড়া) মাধ্যমে তিনি এক ছেলে ও এক মেয়েসন্তানের বাবা হয়েছেন। সেই আনন্দ তিনি টুইটারে শেয়ার করেছেন। লিখেছেন, ‘আমি বাবা হতে পেরে অভিভূত। তারা আমার হৃদয়ের টুকরো।’ একই সঙ্গে সারোগেসির বিষয়টিকে ‘চিকিৎসাবিজ্ঞানের বিস্ময়’ বলে উল্লেখ করেন।
গত ৭ ফেব্রুয়ারি আন্ধেরির মাসরানি হাসপাতালে জন্ম নেয় এই দুই শিশু। নাম রাখা হয় রুহি ও ইয়াশ।
বৃহত্তর মুম্বাই পৌরসভা করপোরেশনের (বিএমসি) নির্বাহী স্বাস্থ্য কর্মকর্তা পদ্মজা কেসকার বলেন, গত শুক্রবার তাদের নাম নথিভুক্ত হয়। সেখানে বাবা হিসেবে করণের নাম লেখা হয়। তবে মায়ের নাম নেই। টাইমস অব ইন্ডিয়াও কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইট, যেখানে জন্ম ও মৃত্যুর বিষয়টি নথিভুক্ত থাকে, সেখান থেকে নিশ্চিত হয়েছে।
করণের ঘনিষ্ঠ বন্ধু ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান তাঁর তৃতীয় সন্তান গর্ভ ভাড়ার মাধ্যমে নেন। এই হাসপাতালেই ওই সন্তানের জন্ম হয়।
গত জুনে সারোগেসির মাধ্যমে বলিউডের আরেক অভিনেতা তুষার কাপুর ছেলের বাবা হন। নাম রাখেন লক্ষ্য।


























































