শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিকালে ফেসবুক ও ইউটিউবে লাইভে আসছেন তথ্যমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

শনিবার ১১ মার্চ বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত ফেসবুক ও ইউটিউবে লাইভে আসছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ফেসবুক ও ঔধঃরুধ ঝধসধলঃধহঃৎরশ উধষ ঔধংড়ফ আইডিতে সরাসরি যুক্ত থাকবেন এই জাসদ সভাপতি।

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিকালে আয়োজিত জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মহাসমাবেশ চলাকালে এ সংযোগের ফলে সমগ্র বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ ইন্টারনেটের মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ও তাদের মতামত জানাতে পারবেন।

গণতন্ত্রের পাশাপাশি সমাজতন্ত্র, অসাম্প্রদায়িকতা, বৈষম্যহীন সমৃদ্ধি, মুক্ত ইন্টারনেট ও সবুজ টেকসই উন্নয়নের প্রবক্তা মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু জাসদ প্রধান হিসেবে মহাসমাবেশে সভাপতিত্ব করবেন। দেশের সকল অঞ্চল থেকে আগত প্রায় পঞ্চাশ হাজার নেতাকর্মী এ সমাবেশে যোগ দিচ্ছেন বলে জানিয়েছে জাসদ সূত্র।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি