পূর্বাশা ডেস্ক:
আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়াও বয়ে যেতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়ার এই পূর্বাভাস সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য।
গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩০ দশমিক ৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়াতে ১৪ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ৬টা ৯ মিনিটে, সূর্যাস্ত হবে ৬টা ৭ মিনিটে।


























































