সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আজ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কয়েক জায়গায় বজ্র/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সঙ্গে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৩ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার এই পূর্বাভাস আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি