শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চিলড্রেন ব্যাংক অফ ইন্ডিয়ার নোট জমা করতে গিয়ে এক যুবক ধৃত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ব্যাংকে ৯.৯ লক্ষ টাকা জমা করতে গিয়ে ধরা পড়ল এক যুবক। সব কটিই ছিল ২০০০ এবং ৫০০ টাকার জাল নোট। এই নোট গুলি উদ্ধার করেছে হায়দ্রাবাদ পুলিস। গ্রেফতার হয়েছে ইউসুফ শেখ নামের এক যুবক।

মঙ্গলবার ইউসুফ শেখ নামের এই যুবককে এলাহাবাদ ব্যাংকের এক কর্মীর সঙ্গে জাল নোটের লেনদেন করতে দেখা যায় বলেই অভিযোগ। মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ রাধিকা থিয়েটারের কাছে এলাহাবাদ ব্যাংকের ব্রাঞ্চে আসেন ইউসুফ। এরপর ব্যাংকের ক্যশিয়ারের কাছে একটি টাকার বান্ডিল তুলে দেন তিনি। সেখানে ২০০০ টাকার নোট ছিল ৪০০টি এবং ৫০০ টাকার নোট ছিল ৩৮০টি। প্রত্যেকটি নোটেই লেখা ছিল ‘চিলড্রেন ব্যাংক অব ইন্ডিয়া’। প্রথমে বুঝতে না পারলেও ভাল করে টাকাগুলো দেখতেই গোটা বিষয়ে হতচকিত হন ব্যাংকের কেশিয়ার। সঙ্গে সঙ্গেই ব্যাংক ম্যানেজারকে খবর দেন কেশিয়ার। ঘটনাস্থলে আসে পুলিস, গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি