শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বুরুন্ডিতে ৭শ জনের মৃত্যু ম্যালেরিয়ায়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বুরুন্ডিতে এ বছর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে সাতশ জনের মৃত্যু হয়েছে। আরো ১৮ লাখ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে ম্যালেরিয়া মহামারি আকার ধারণ করেছে।

ওয়ার্ল্ড হেলথ অরগ্যানাইজেশনের (হু) একটি রিপোর্টে মন্তব্য করতে গিয়ে জোসিয়ানে নিজিমবেরে জানেয়েছেন, বুরুন্ডিতে ম্যালেরিয়া মহামারী আকারে ছড়িয়ে পড়েছে।

বিশ্ব স্বাস্থ্য এ বছরের জানুয়ারি থেকে মার্চের ১০ তারিখ পর্যন্ত বুরুন্ডিতে ১৮ লাখ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র জানুয়ারি মাসেই ম্যালেরিয়ায় আক্রান্ত প্রায় সাতশ মানুষের মৃত্যু হয়েছে। এর আগে ২০১৬ সালে ৮২ লাখ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। সেসময় ম্যালেরিয়ায় আক্রান্ত প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি