সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিয়ারের বোতলের রং কেন সবুজ ও ব্রাউন হয়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কড়া পানীয়ের ইতিহাস নিয়ে কৌতূহল নাই এমন মানুষের সংখ্যা পৃথিবীতে কমই রয়েছে। পানীয়ের স্বাদ বা গন্ধের মতো তার বোতলও গবেষকের কৌতূহল জাগায়। অন্য পানীয়ের কথা থাক। বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয় বিয়ারের বোতলের বৈশিষ্ট্যও কিছু কম নয়। আজ পর্যন্ত কেউ সবুজ বা ব্রাউন রং ব্যতিরেকে বিয়ারের বোতল দেখেছেন কি?

বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয় বিয়ারের বোতলের রং সবুজ বা ব্রাউন হওয়ার কারণ জানতে চাইলে পানীয়ের ইতিহাসবিদরা জানিয়েছেন, ১৯ শতকের আগে বিয়ার বোতলজাত করাই হতো না। সেখান থেকে ডাইরেক্ট মগ-এ ঢেলে পান করা হত বিয়ার। কিন্তু ১৯ শতক নাগাদ বিয়ার প্রস্তুতকারকরা উপলব্ধি করেন কাচের বোতলে বিয়ার অনেক বেশি তাজা থাকবে। প্রথমে বিয়ার স্বচ্ছ বোতলেই ভরা হতো শুরু করে। কিন্তু সেই বোতল কোনও কারণে রোদে রাখলেই কেলেঙ্কারি ঘটে, এটাও দেখা যায়। আসলে রোদের সংস্পর্শে এলে বিয়ারে একটা বাজে গন্ধ হয়। এর কারণ অতিবেগনি রশ্মির স্পর্শদোষ। সেই উপলব্ধি থেকেই ব্রাউন বোতলে ভরা হতে থাকে এই পানীয়।

ইতিহাসবিদরা আরও জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্রাউন কাচের উৎপাদনে চাপ পড়ে। তাই পরিবতর্ন হিসেবে সবুজ বোতলে ভরা হতে থাকে বিয়ার। আর সেই প্রাচীন ঐতিহ্যকে সম্মান জানিয়ে আজও সবুজ বা ব্রাউন বোতলেই পোরা হয় বিয়ার।

এছাড়া ফরাসি আনাল ঘরানার ইতিহাসবিদরা জানান, এই বোতল শিল্প বেলজিয়াম ও ফারান্সে শিল্প বিপ্লবের আগেই এক বিরাট কর্মসংস্থানের সুযোগ এনে দিয়েছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি