শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতের চন্ডিগড়ে বিএসএফ সদস্যসহ নিহত ৩ হোলি উৎসবে সংঘর্ষ,


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশে হোলি উৎসবে নোংরামির খবর এখন সবার জানা গেছে। ভারতেও একই উৎসবের নামে গত দুইদিনে প্রাণ হারিয়েছেন বেশ কয়েজন। ধর্ষিত হয়েছেন ভারতে বেড়াতে আসা এক বিদেশী নারী।

এর মধ্যে চন্ডিগড়ের হিসার জেলার শেখপুরা গ্রামে উৎসবের সময় সংঘর্ষ হয়েছে। এতে বিএসএফের এক সদস্যসহ নিহত হয়েছেন তিনজন।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

এছাড়া ভারতের গোয়ায় হোলি উৎসবে এসে ধর্ষণ ও খুনের শিকার হয়েছেন ২৮ বছর বয়সী এক ব্রিটিশ তরুণী। এ ঘটনায় এক ‘ছিঁচকে চোরকে’ গ্রেফতার করেছে পুলিশ। সে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। খবর ডেইলি মেইল’র।

ইংল্যান্ডের লিভারপুলের তরুণী দানিয়েল ম্যাকললিন হোলি উৎসবে যোগ দিতে গোয়ায় আসেন। সোমবার রাতে তিনি পালোলেম সৈকতে হোলি উৎসবে ছিলেন।

মঙ্গলবার সকালে সেখান প্রায় চার কিলোমিটার দূরে ওই তরুণীর রক্তাক্ত ও বিবস্ত্র মরদেহ দেখতে পান এক কৃষক। তার মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি