শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ‘লিঙ্গসমতা প্রতিষ্ঠা করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার’


‘লিঙ্গসমতা প্রতিষ্ঠা করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:
‘দেশে লিঙ্গসমতা প্রতিষ্ঠা করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার’ বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) আয়োজিত মেয়ে ও ছেলেদের উপর সহিংসতার চক্র ভাঙতে সংসদ সদস্যদের ভূমিকা শীর্ষক এক সাইড লাইন ইভেন্টে একথা বলেন পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি।
উল্লেখ্য, জাতিসংঘের কমিশন অন দ্যা স্ট্যাটাস অব উইমেন (সিএসডব্লিউ) এর চলতি ৬১তম সেশনের অংশ হিসেবে এই সাইড লাইন বৈঠক আয়োজন করে আইপিইউ। সরকারের সকল পর্যায়ে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রতিশ্রুতির কথা উল্লেখ করার পাশাপাশি ডা. দীপু মনি এমপি এ সভায় নারী ও শিশুদের উপর সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ সরকার যে সকল আইনগত পদক্ষেপ গ্রহণ করেছে তা তুলে ধরেন।
ডা. দীপু মনি এমপি সিএসডব্লিউ’র ৬১তম সেশনে আইপিইউ’র বাংলাদেশ ডেলিগেশনের প্রতিনিধিত্ব করছেন। ডেলিগেশনের অন্যান্য সদস্য হচ্ছেন, আব্দুল লতিফ এমপি ও সায়রা মহসিন এমপি। বাংলাদেশ প্রতিনিধিদল উপরিউক্ত সাইড ইভেন্ট ছাড়াও ‘রাইজিং এক্সট্রিমিজম, ম্যাক্রো-ইকোনমিক পলিসিজ্ এ্যান্ড দ্যা রিলিভেন্স অব জেন্ডার অ্যানালাইসিস’, ‘ইকুয়ালিটি ইন পলিটিক্স: অ্যানাদার ফিফটি ইয়ারস্ টু রিচ ৫০-৫০?’, “জেন্ডার ইক্যুয়ালিটি ইন ন্যাশনাল ল’জ” এবং ‘ভায়োলেন্স এগেনিস্ট উইমেন ইন পলিটিক্স: নেম ইট, ইনভেস্টিগেট ইট, এলিমিনেট ইট’ নামক সাইড ইভেন্টগুলোতেও অংশগ্রহণ করেন। জাতিসংঘ ও আইপিইউ যৌথভাবে এসকল ইভেন্টের আয়োজন করে। এসকল ইভেন্টে বাংলাদেশ প্রতিনিধিদল সমাজে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায় সংসদের ভূমিকা এবং নারীর সুরক্ষা ও অগ্রসরতা একটি দেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে কীভাবে ভূমিকা রাখতে পারে তা তুলে ধরেন।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি