শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কর্মক্ষেত্রে যুবকদের অসন্তোষ বেশি!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মানুষের বিভিন্ন বয়সের মধ্যে যুবক বয়সে কর্মক্ষেত্রে অসন্তোষ বেশি থাকে বলে গবেষণায় উঠে এসছে। ইউগভ পোল নামের এক মার্কিন গবেষণা সংস্থা কর্মক্ষেত্রে সন্তোষজনক অবস্থান নিয়ে এ গবেষণা পরিচালনা করে। গবেষণায় দেখা যায় যাদের বয়স ২৫ থেকে ৩৪ বছরের মধ্যে তারা কর্মজীবনে সুখী না। প্রতি ৫ জনের মধ্যে একজনই কর্মক্ষেত্রে বিরক্ত বলে উঠে এসেছে জরিপে। অর্থ উপার্জনের ক্ষেত্রেও এ বয়সী মানুষের মধ্যে পুরুষ ও নারীদের ভিন্নতা রয়েছে। ৪৩ শতাংশ পুরুষ জানিয়েছে তারা অতিরিক্ত সময়ে কাজ করার জন্য বাড়দি অর্থ পান, অন্যদিকে মাত্র ৩০ শতাংশ নারীরা বাড়তি সময়ে কাজের অর্থ পান। জরিপে অংশগ্রহণকারীদের ৩৮ শতাংশ জানিয়েছেন তারা ছুটির দিনেও অফিসের ফোন গ্রহণ করেন। মানব সম্পদ উন্নয়নে এ বয়সী কর্মীদের জন্য সন্তোষজনক কর্ম পরিবেশ সৃষ্টি করলে সার্বিক উৎপাদন বাড়বে বলে গবেষণা সংস্থাটি পরামর্শ দেয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি