শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কাউন্সিলর প্রার্থীরাই কুমিল্লার নির্বাচনী পরিবেশ সরগরম করে রেখেছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র প্রার্থীদের নিয়ে আলোচনা বেশি থাকলেও নির্বাচনী পরিবেশ নরগরম করে রেখেছে কাউন্সিলর প্রার্থীরাই। পাড়া-মহল্লায় জমজমাট প্রচারণা আর পোস্টারে ছেঁয়ে ফেলেছেন তারা। প্রার্থীদের কাছ থেকে নানা রকম প্রতিশ্রুতি এলেও ভোটাররা বলছেন মুখের কথায় নয় তারা ভোট দেবেন প্রার্থীদের যোগ্যতা দেখে।

সকাল, দুপুর, সন্ধা। পায়ে হাঁটা মিছিল কিংবা পথসভা। গ্রামীণ মেঠপথ কিংবা শহুরে রাস্তা কুমিল্লার সবকিছুই যেন আক্রান্ত নির্বাচনী জ্বরে।

প্রচারণার বাহারি স্লোগান আর গানের সুরে নির্বাচনের উত্তাপ রূপ নিয়েছে উৎসবে। বাসার মোড়ে মোড়ে কিংবা চায়ের দোকানে সবখানেই এখন আলোচনায় ভোটের লড়াই।

একজন ভোটার বলেন, ‘ওয়ার্ডে ওয়ার্ডে একাধিক প্রার্থী। ভোট কোনদিকে যাবে, যতক্ষণ পর্যন্ত ভোট না হয় কিছ্ইু বলা যাবে না। কিন্তু মানুষ মনে-প্রাণে আশা করছে এই নির্বাচন সুষ্ঠ এবং শান্তিপূর্ণ হবে’।

সিটি করপোরেশনের ২৭ টি ওয়ার্ডে নারী-পুরুষ মিলিয়ে দেড়শ কাউন্সিলর প্রার্থী চষে বেড়াচ্ছেন প্রতিটি পাড়া-মহল্লা ও অলি-গলি। প্রতিশ্রতির ঢালা সাজিয়ে ছুঁটছেন এক বাড়ি থেকে আরেক বাড়ি।

এক কাউন্সীলর প্রার্থী বলেন, ‘দীর্ঘ ২৪ বছর ধরে কাউন্সীলর হিসাবে আছি। আমার জানা আছে কোন প্রকল্পগুলো হয়েছে এবং পরবর্তিতে ধারাবাহিকভাবে কোন প্রকল্পগুলো করা উচিত’।

তবে ভোটাররা বলছেন প্রতিশ্রুতির মোহে ভুলবেন না তারা। ভোট দেবেন যোগ্যতা দেখেই।

একজন ভোটার বলেন, ‘সবাই বলছে তারা আমাদের জন্য কাজ করবে। কিন্তু আমি চাইব যে প্রার্থী আমার এলাকাকে সুন্দর রাখবে, সুযোগ সুবিধা তার কাছ থেকে আদায় করে নিতে পারব আমি মনে করি ঐ প্রার্থীকে নির্বাচিত করা উচিত’।

ভোটের হাওয়ায় উৎসব আর উত্তেজনা তুঙ্গে উঠলেও পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে এমনটা আশা ভোটারদের।

নির্বাচন উপলক্ষ্যে কুমিল্লাতে এখন সাজসাজ রব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি