শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সীতাকুন্ডের এখনও বিস্মিত স্থানীয়রা জঙ্গি আস্তানা নিয়ে


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

এখনো সবার কৌতুহল সীতাকুন্ডের আলোচিত জঙ্গি আস্তানা ছায়ানীড় বাড়িটি ঘিরে। কিভাবে ঘনবসতিপূর্ণ এলাকায় জঙ্গিরা আস্তানা গড়ে তুলেছে তা নিয়ে বিস্মিত স্থানীয়রা।

বিস্মিত ভবনটির বাসিন্দারাও। ঘোর কাটছে না কিভাবে তাদেরই পাশের ঘরে দুইমাস ধরে বিপুল বিস্ফোরকের মজুদ গড়ে তুলেছে জঙ্গিরা। সবকিছু মিলিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না ছায়ানীড়ের আতঙ্কিত বাসিন্দারা। সীতাকুন্ডের প্রেমতলা চৌধুরী পাড়া। অনেকটা ঘনবসতিপূর্ণ এ এলাকা। এখানেই ছায়ানীড় নামে একটি ভবনের ফ্ল্যাটে আস্তানা গড়ে তোলে জঙ্গিরা।

ভবনটিকে ঘিরে এখনো কৌতুহলে যেন কাটছেই না কারোর। কিভাবে গড়ে উঠল এ আস্তানা, আর কিভাবেই মজুদ হল এত বিস্ফোরক। তা নিয়ে বিস্ময়ে স্থানীয়রাও। খোদ বিস্মিত ভবনটির বাসিন্দারাও। যারা দীর্ঘ ২০ ঘন্টা আটকে ছিল এই ভবনে।

মাত্র দুমাস আগে রাবার ব্যবসায়ী পরিচয়ে বাসাটি ভাড়া নেয় জঙ্গিরা। কিন্তু এরমধ্যেই এতবড় আস্তানা গড়ার বিষয়টি নাকি বুঝতে পারেনি মালিকপক্ষ। তবে জঙ্গি আস্তানা গড়ায় বাড়ির মালিক বা কারও গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখার কথা বলছে পুলিশ। এখনও বিস্ফোরকের ঝুঁকি থাকায় ছায়ানীড় বাড়িটি কবে বসবাসের উপযোগী হবে তা জানেনা কেউই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি