শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাটগ্রামে বিএসএফ ১ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

লালমনিরহাটে সীমান্ত থেকে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ। এ ঘটনায় বিজিবি কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার (২১-মার্চ) ভোরে পাটগ্রাম উপজেলার খেংটি (মাস্টারপাড়া) সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যায়।

এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার ফোরকানুল হক ও ভারতীয় কুচবিহার-৬১বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা কোম্পানি কমান্ডার সুবেদার সেতারাম সিংহ পতাকা বৈঠকে করছেন। বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে।’

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নুরুজ্জামান (২২) নামে ওই যুবক ওপার থেকে এপারে গরু পারাপারকারী রাখালের কাজ করেন। তিনি খেংটি এলাকারই বাসিন্দা। মঙ্গলবার দিবাগত ভোর সাড়ে ৪টার দিকে গরু আনতে ৮৪৩ নম্বর আর্ন্তজাতিক সীমানা পিলার অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করে। এ সময় ওঁৎ পেতে থাকা ভারতীয় কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহলদল তাকে আটক করে নিয়ে যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি