শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » ড. ইউনুসসহ কিছু দেশদ্রোহী পদ্মা সেতুর বিরোধিতা করেছে : মুন্সীগঞ্জে তোফায়েল


ড. ইউনুসসহ কিছু দেশদ্রোহী পদ্মা সেতুর বিরোধিতা করেছে : মুন্সীগঞ্জে তোফায়েল


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, ড. ইউনুসসহ দেশদ্রোহী কিছু মানুষ পদ্মা সেতু নির্মাণের বিরোধিতা করে বিশ্বব্যাংককে বিভ্রান্ত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় পদ্মা সেতু নিজস্ব অর্থে তৈরি হচ্ছে এবং আগামী ২০১৮ সালের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে তিনি মন্তব্য করেন।আজ রোববার বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সড়কে মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আলহাজ মোহাম্মদ মহিউদ্দিনকে দেয়া গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়ে তোফায়েল আহমেদ আরো বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের বিস্ময়কর মডেল।তিনি বলেন, ডিজিটাল ও মধ্যম আয়ের দেশ গড়া শেখ হাসিনার স্বপ্ন। ইতোমধ্যে দেশ ডিজিটালাইজড হয়েছে।এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গণসংবর্ধনা আয়োজক কমিটির আহ্বায়ক শেখ লুৎফর রহমান। বক্তব্য রাখেন, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা এমপি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, সুকুমার রঞ্জন ঘোষ এমপি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ-জামান, পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব প্রমুখ।পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংবর্ধনার জবাবে আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, এটি আমার জীবনের স্মরণীয় ঘটনা। জাতীয় নেতাসহ সবাই একত্রিত হয়ে যেভাবে আমাকে সম্মান জানিয়েছেন তা শ্রদ্ধার সাথে স্মরণ করবো সব সময়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি