শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে পোল্ট্রি খামার মালিক এসোসিয়েশনের মানববন্দন ও সমাবেশ অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৩.২০১৭

স্টাফ রিপোর্টার:

ব্রয়লার-লেয়ার ও সোনালী বাচ্চার অতিরিক্ত মূল্য পরিহার করে ন্যায্যমূল্যের দাবীতে মানববন্দন করেছে চৌদ্দগ্রাম উপজেলা পোল্ট্রি মালিক এসোসিয়েশন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দোয়েল চত্বরে এ উপলক্ষে আয়োজিত উক্ত মানববন্দন ও সমাবেশে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি খলিলুর রহমান।
এসোসিয়েশনের সহ-সভাপতি আবু তাহেরের পরিচালনায় সমাবেশে পোল্ট্রি মালিক এসোসিয়েশনের সহ-সভাপতি শামিম আশরাফ, আলমগীর হোসেন, সাধারন সম্পাদক মাষ্টার শাহ আলম, যুগ্ন সাধারন সম্পাদক রিয়াজুল হক বাবরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ২ শতাধিক খামার মালিক উপস্থিত ছিলেন।
মানববন্দন ও সমাবেশে বক্তারা খাদ্য ও বাচ্চার অতিরিক্ত মূল্য প্রত্যাহার এবং হেচারি মালিকদের মুরগী ও ডিম উৎপাদন, বিক্রি বন্ধের দাবী জানান। আগামী ১ সপ্তাহের মধ্যে দাবী মানা না হলে জেলা পর্যায়ে আন্দোলনেরও হুমকি প্রদান করেন খামার মালিকরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি