
পূর্বাশা ডেস্ক:
নিজের ১৫ বছর বয়সী মেয়ের গলার নলি কেটে তার প্রেমিকের বাড়ির সামনে মেয়েটির লাশ ফেলে রেখে এল এক বাবা। এই নারকীয় কা- ঘটানোর পর তিনি নিজেই পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করেন।
মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বুধবার ভারতের উত্তরপ্রদেশে। মুজফ্ফরনগরের চারথাওয়ালের বাসিন্দা জব্বর কুরেশির হাতে মৃত্যু হয়েছে তার মেয়ের। পেশায় জামাকাপড়ের ভেন্ডর কুরেশি যখন বাড়িতে ছিলেন না, তখন তার স্ত্রী একটি ঘর থেকে তাদের ১৫ বছরের মেয়ে গুলসাবার গলার আওয়াজ শুনতে পান। তাকে একটি ছেলের সঙ্গে ওই ঘরে দেখতে পেয়ে ঘরটি বাইরে থেকে বন্ধ করে দেন মেয়েটির মা। এরপরই তিনি খবর দেন তার স্বামী জব্বরকে।
প্রতিবেশীরা কিছুক্ষণের মধ্যেই যখন বুঝতে পারেন, ১৭ বছরের দিলনওয়াজ আহমেদকে আটকে রাখা হয়েছে, তখনই তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে দিলনওয়াজকে উদ্ধার করে। সকাল আটটা নাগাদ জব্বর কুরেশি বাড়ি ফিরে গোটা ঘটনা শুনে বেজাট ক্ষেপে যান। রাগের চোটে নিজের মেয়ের উপর ঝাঁপিয়ে পড়েন তিনি। গুলসাবার গলা কেটে তাকে হত্যা করে তার বাবা। এরপর তিনি তার মেয়ের লাশ তার প্রেমিকের বাড়ির সামনে ফেলে রেখে আসেন। পরে গিয়ে আত্মসমর্পণ করেন তিনি।
চারথাওয়াল পুলিশ স্টেশনের অফিসার সঞ্জীব শর্মা জানিয়েছেন, ‘দুটি পরিবারই প্রচ- রেগে যাওয়ায় পরিস্থিতি এতোটা বিস্ফোরক হয়ে ওঠে। কুরেশিকে গ্রেফতার করা হয়েছে।’
























































