
পূর্বাশা ডেস্ক:শেখ হাসিনার সাহসী নেতৃত্বে জঙ্গিদের উত্থান বন্ধ হয়ে যাওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মনে অনেক কষ্ট বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
২৫ মার্চ শনিবার জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে সকালে রাজধানীর মিরপুরে জল্লাদখানা বধ্যভূমিতে ১৪ দল আয়োজিত সমাবেশে এ কথা বলেন নাসিম।
তিনি দাবি করেন, ‘চক্রান্ত শেষ হয় নাই বলে গুপ্ত বোমাবাজি করা হয়। জঙ্গির উত্থান করানোর চেষ্টা হয়। কেন, কী কারণে? কারণ ওরা দেখেছে ওদের চোখের সামনে ওদের দোসরদের ফাঁসি হয়ে গেছে। ওরা দেখেছে জঙ্গি উত্থান বন্ধ হয়ে গেছে শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কারণে। তাই আজকে খালেদা জিয়ার মনে অনেক কষ্ট।’
সমাবেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, স্বাধীনতার ৪৫ বছর পর ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস ঘোষণা করায় জাতি দায়মুক্ত হয়েছে।

























































