মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশ আজ মাঠে নামছে মাশরাফির নেতৃত্বে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০১৭


পূর্বাশা ডেস্ক:

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে সফরকারী বাংলাদেশ। প্রিয় ফরমেটে ভালো করার প্রত্যয়ে লঙ্কানদের মুখোমুখি হওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তোজা।

শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ডাম্বুলা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক শততম টেস্ট ম্যাচ জয়ের পর অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে উঠেছে হাথুরুর শিষ্যরা। আর এই মনোবলকে ওয়ানডের মাঠে কাজে লাগিয়ে ভালো ফল করার প্রত্যয় খেলোয়াড়দের মধ্যে।

অন্যদিকে কলম্বো টেস্টে হারের প্রতিশোধ নিতে আজ সর্বশক্তি নিয়েই মাঠে নামছে লঙ্কানরা। ইতোমধ্যে ইনজুরিতে কুশল মেন্ডিস দুই ম্যাচের জন্য ছিটকে গেলেও শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে শ্রীলঙ্কা।

সব মিলিয়ে ওয়ানডে সিরিজটা যে উত্তেজনা ছড়ানোর দিকেই যাবে আপাতত দু’দলের শরীরী ও মনোভঙ্গিতে তেমনটিই মনে হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি