মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বৃষ্টি আর বোলারদের দিন হ্যামিল্টনে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

হ্যামিল্টনে বোলারদের আধিপত্যের মধ্যেই দারুণ খেলেছেন আমলা। ছবি: এএফপিহ্যামিল্টনে বোলারদের আধিপত্যের মধ্যেই দারুণ খেলেছেন আমলা। ছবি: এএফপি
বৃষ্টির কারণে খেলা হতে পারল মাত্র ২ সেশন। একটি টেস্ট ম্যাচ কোন অবস্থায় আছে, এটি বিচার করার জন্য দুটি সেশন কিন্তু যথেষ্ট সময় নয়। তারপরেও হ্যামিল্টন টেস্টের বৃষ্টি-বিঘ্নিত প্রথম দিন শেষে নিউজিল্যান্ড শিবিরে আছে দক্ষিণ আফ্রিকার ৪ উইকেট তুলে নেওয়ার স্বস্তি আর আনন্দ। গোটা দিনে খেলা হয়েছে মাত্র ৪১ ওভার। দক্ষিণ আফ্রিকা ৪ উইকেট হারালেও স্কোরবোর্ডে তুলেছে ১২৩ রান।
দারুণ ব্যাট করেছেন হাশিম আমলা। দিন শেষে প্রত্যয়দীপ্ত ব্যাটিংয়ে অপরাজিত ফ্যাফ ডু প্লেসি। মেঘাচ্ছন্ন আবহাওয়ায় নিউজিল্যান্ডের বোলারদের সুইং দারুণভাবে সামলেছেন এই দুই ব্যাটসম্যান। আমলা নিজের ৩২তম টেস্ট ফিফটিটি পূরণ করে আউট হয়েছেন কলিন ডি গ্র্যান্ডহোমের বলে। ৯৩ বলে ৯ চারে ঠিক ৫০ রান করে ফেরেন তিনি। তৃতীয় উইকেটে জেপি ডুমিনির সঙ্গে ৫৯ ও চতুর্থ উইকেটে ডু প্লেসির সঙ্গে ৩৩ রান যোগ করেন আমলা।
ডু প্লেসি অপরাজিত আছেন ৩৩ রানে। পঞ্চম উইকেটে টেম্বা বাভুমার সঙ্গে তিনি ২৬ রান যোগ করেছেন। বাভুমা অপরাজিত ২৬ রানে।
নিউজিল্যান্ডের বোলাররা হ্যামিল্টনের সেডন পার্কের উইকেটের সুবিধাটা নিয়েছেন পুরোপুরি। ম্যাট হেনরি ও কলিন ডি গ্র্যান্ডহোম নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন ২টি করে উইকেট। ইনিংসের প্রথম ৩ ওভারে ২ উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে প্রচণ্ড বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছিলেন এই দুজনই।
প্রথমে থেউনিস ডি ব্রুইনকে বোল্ড করেন হেনরি। তাঁর ক্যাচটি ধরেন টম ল্যাথাম। ডিন এলগারকে বোল্ড করেন গ্র্যান্ডহোম। ২ উইকেট হারিয়ে বিপর্যস্ত প্রোটিয়াদের হয়ে পাল্টা লড়াইটা এরপর শুরু করেন ডুমিনি ও আমলা। ডুমিনি ৬১ বলে করেন ২০ রান। সূত্র: সুপারস্পোর্ট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি