শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সিলেটে বোমা বিস্ফোরণে সাংবাদিকসহ আহত ১৭


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০১৭


পূর্বাশা ডেস্ক:

জঙ্গি আস্তানায় অভিযানের মধ্যেই সিলেট নগরীর দক্ষিণ সুরমার গোটাটিকর মাদ্রাসার সামনে বোমা বিস্ফোরণে সাংবাদিকসহ ১৭ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ‘সিলেট মানচিত্র’র ফটো সাংবাদিক মো. আজমল আলীসহ ৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. জেদান আল মূসা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি