শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ক্যারি ল্যাম হংকংয়ের প্রধান নেতা নির্বাচিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিরোধিতা সত্ত্বেও হংকংয়ের প্রধান নির্বাহী হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক সরকারি কর্মকর্তা ক্যারি ল্যাম (৫৫)। তবে গণমানুষের ভোটের পরিবর্তে নির্বাচকদের একটি কমিটি নতুন এই নেতাকে নির্বাচিত করেছেন। ১২০০ জনের নির্বাচনী কমিটির ভোটের মধ্যে ৭৭৭ জনের ভোট পান ল্যাম।

ক্যারি ল্যাম প্রথমবারের মতো হংকংয়ের নারী প্রধান নির্বাহী হিসেবে নির্বাচিত হলেন। ল্যাম দেশটির সাবেক কর্মকর্তা জন সাং ও অবসরপ্রাপ্ত বিচারপতি ও কুক হিং কে পরাজিত করে নতুন নেতা নির্বাচিত হলেন। বেইজিংয়ের সঙ্গে লবিং রয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

৮ধ৮৯৫৬৪৬-৯২পধ-৪৮নধ-ন৫৭০-৪ন৬৪৭০নফ৩ভব৪বেইজিংয়ের নির্দেশেই তাকে নির্বাচিত করা হয়েছে। সাধারণ মানুষের মতামতের প্রতিফলন না ঘটায় প্রায় ১ হাজার মানুষ রাস্তায় নেমে তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে। তাদের দাবি নেতা নির্বাচনে নিজের পছন্দের কাউকে বেছে নেওয়ার সুযোগ করে দিতে হবে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন ল্যাম চীনের প্রক্সি দেবেন। সাধারণ মানুষে সংস্পর্শ তিনি পাননি বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেন।

তিনি বর্তমান নেতা লিয়াং চান ইং এর স্থলাভিসিক্ত হবেন। দ্বিতীয় ধাপে লিয়াং আর নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। পরিবারের কারণ দেখিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন লিয়াং।

গণমানুষের ভোটের পরিবর্তে যে নির্বাচক কমিটি নতুন এই নেতা বেছে নিয়েছেন তাদের বেশিরভাগ সদস্যই বেইজিংপন্থী বলে অভিযোগ রয়েছে। এক্ষেত্রে চীনের পছন্দ মতো ক্যারি ল্যামই প্রধান নির্বাহী হিসেবে নির্বাচিত হয়েছেন।

নতুন নেতা নির্বাচনে চীনা পদ্ধতি বাতিলের দাবিতে ২০১৪ সালে হংকংয়ে শুরু আন্দোলন শুরু হয়েছিল। এতে অবাধ নির্বাচনের দাবি জানানো হলেও তা কার্যকর হয়নি। প্রেস টিভি ও গার্ডিয়ান অবলম্বনে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি