কুমিল্লা সিটি কর্পোরেশনকে আধুনিক করতে নৌকায় ভোট দিন : ওমর ফারুক
পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০১৭
পূর্বাশা ডেস্ক: আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আঞ্জুম সুলতানা সীমার পক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে কুমিল্লা টাউন হলে গতকাল সকাল ১১ টায় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
যুবলীগ প্রেসিডিয়াম সদস্য মো. আতাউর রহমানের সভাপতিত্বে ও এম. শাহাদাৎ হোসাইন তছলিমের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভার প্রধান অতিথি ছিলেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, প্রধান বক্তা ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, কেন্দ্রীয় কমিটির সদস্য এস.এম কামাল হোসেন, কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন চৌধুরী নাসিম, যুবলীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মো. ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরণ, আব্দুস সাত্তার মাসুদ, অধ্যাপক এ.বি.এম আমজাদ হোসেন, ইঞ্জিনিয়ার নিখিল গুহ, শাহজাহান ভূইয়া মাখন, মো জাকির হোসেন খান, আনোয়ারুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক আজাহার উদ্দিন, সম্পাদকমন্ডলীর সদস্য কাজী আনিছুর রহমান, মিজানুল ইসলাম মিজু, মো. শাহাজালাল, মো. ইসলাম, রফিকুল ইসলাম চৌধুরী, ইকবাল মাহমুদ বাবলু, শ্যামল কুমার রায়, মিজানুর রহমান মিজান, তারিক আল হাসান লিউ, ঢাকা মহানগর যুবলীগ উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন স্বপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।
প্রধান অতিথি বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনকে আধুনিক ও নান্দনিক শহরে পরিণত করতে নৌকা মার্কায় ভোট দিতে হবে। উল্লেখ্য, আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।