শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নানা কর্মসূচির মাধ্যমে দাউদকান্দি, হোমনা ও মেঘনায় মহান স্বাধীনতা দিবস পালিত॥


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০১৭

জাকির হোসেন হাজারী:
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লার দাউদকান্দি,তিতাস, মেঘনা ও হোমনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। রবিবার ভোরে স্ব স্ব উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন মুক্তিযোদ্ধা স্বৃতিস্তম্ভে পুস্পাঘ অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। দাউদকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে পরিষদ মাঠে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য ও আনসার ভিডিপির সদস্য কতৃক জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ  শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মানী বিতরণ এবং মুক্তিযোদ্ধ, স্বাধীনতা ও সূখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির ব্যাবহার শীর্ষক আলোচনা সভা ও সিম্পোজিয়াম অনুষ্টিত হয়।  উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খুরশিদ আলম, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, মডেল থানার ভাবপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।  দাউদকান্দির  ইলিয়টগঞ্জ রাঃবিঃ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে  মাঠে আয়োজিত   স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের যুগ্ন সম্পাদক ও বাফুফের সহ সভাপতি বাদল রায়।
তিতাস উপজেলায় সূর্যদোয়ের সাথে সাথে উপজেলা পরিষদ শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসন ও রাজনৈতকি নেতৃবৃন্দ। সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন স্থানীয় এমপি আলহাজ¦ আমির হোসেন ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মকিমা বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন সরকার ও তিতাস থানার অফিসার ইনচার্জ নুরুল আলম। এছাড়াও উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শরীরচর্চা প্রদর্শনী ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা মকিমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি আলহাজ্ব আমির হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. শওকত আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূইয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার আক্তার হোসেন নিজাম ও ওসি নুরুল আলম
পূর্বাশানিউজ/২৬-মার্চ,২০১৭/ফারজানা

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি