শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় মহান স্বাধীনতা দিবস পালিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০১৭

স্টাফ রিপোর্টার:

যথাযোগ্য মর্যাদায় কুমিল্লায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন। এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে ছিলো শহীদ মিনারে পুষ্পার্ঘ প্রদান, আলোচনা সভা প্রভৃতি। সকালে কুমিল্লা টাউনহল শহীদ মিনারে ফুল দেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম. বাহাউদ্দিন বাহার, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

পরে বাংলাদেশ আওয়ামীলীগ ও যুলীগ কুমিল্লা দক্ষিণ জেলা শাখার নেতৃবৃন্দ ফুল দেন। এ সময় কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আলহাজ্ব ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছেলেন। এছাড়াও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, এইড কুমিল্লাসহ আরো অনেক সংগঠন শহীদ মিনারে ফুল দেয়। পরে দক্ষিণ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পূর্বাশানিউজ/২৬-মার্চ,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি