শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্রাম্প নিজেই নিজের সর্বনাশ ডেকে আনছেন: জেব বুশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তাঁর জীবনকে জটিল করে তুলছেন বলে মন্তব্য করেছেন সাবেক ফ্লোরিডা গর্ভনর ও ২০১৬ সালে ট্রাম্পের কাছে প্রাথমিক মনোনয়নে পরাজিত জেব বুশ। স্থানীয় সময় রোববার ডব্লিওএফওআর-সিবিএস ফোর চ্যানেলে ‘ ফেসিং সাউথ ফ্লোরিডা’ অনুষ্ঠানে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প সম্পর্কে এমন মন্তব্য করেন জেব বুশ।

রিপাবলিকান দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থী জেব বুশ প্রেসিডেন্ট নির্বাচনের পর ট্রাম্প সম্পর্কে প্রথমবারের মতো মুখ খুললেন। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম দু’মাসের কার্যক্রমকে মূল্যায়ণ করতে বলা হলে বুশ এমন মন্তব্য করেন।
বলেন, ফোনে আড়িপাতা বা এধরনের অভিযোগ এনে তিনি তাঁর গুরুত্বপূর্ণ কাজকে অবহেলা করছেন। তিনি পরামর্শের সুরে বলেন, যে কথার ভিত্তি নেই তা ট্রাম্পের পরিহার করা উচিৎ। এর মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে তাঁর ভাবমূর্তিই ক্ষুন্ন হচ্ছে।

ঢালাওভাবে মিথ্যাকে সত্য বলা ঠিক নয় বলে মনে করেন জেব বুশ। মানুষ যা শুনে তা বিশ্বাস করতে চায়। আর তাই আস্থার জায়গাটা নষ্ট হওয়া ক্ষতিকর। তা গণতন্ত্রের জন্যও হুমকিস্বরূপ বলে মনে করেন জেব।

তবে কিছু কিছু ক্ষেত্রে ট্রাম্প প্রশংসার দাবি রাখে বলেও জানান রিপাবলিকান এ নেতা। শিক্ষামন্ত্রী বেটসি ডি ভোস, স্বরাষ্ট্রমন্ত্রী জন কেলি, পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মতো ব্যক্তিদের ট্রাম্প প্রশাসনে নিয়োগ প্রদান নিয়ে প্রশংসা করেন জেব বুশ।

রিপাবলিকান এই নেতার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, এখনও তেমন কিছু ভাবেননি। তবে এই মুহূর্তে সাধারণ মার্কিন নাগরিকদের মতো করে জীবন উপভোগ করছেন। জেব বুশের বাবা মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। তিনি সিনিয়র বুশ নামে পরিচিত। তার বড় ভাই জর্জ ডব্লিউ বুশ যুক্তরাষ্ট্রের ৪৩ তম প্রেসিডেন্ট ছিলেন।

২৭/০৩/১৭ইং , চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি