শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি: কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দেশে বিভিন্ন অপশক্তির মদদ দিচ্ছে বিএনপি বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘এ অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। তারাই এ অপশক্তিকে মদদ দিচ্ছে এবং পৃষ্ঠপোষকতা করছে। তা না হলে তাদের এতটা আশকারা পাওয়ার কথা ছিল না।’

রোববার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশটা আমাদের সবার আগে। দেশকে ধ্বংস করে, দেশের স্থিতি নষ্ট করে, আজকে যে অপশক্তিকে মদদ দেওয়া হচ্ছে, এ অপশক্তি…তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে।’
এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবির কাওসারসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।

পূর্বাশানিউজ/২৭-মার্চ,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি