শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কাশ্মিরে মন্ত্রীর বাসায় হামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৩.২০১৭

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার মন্ত্রী ফারুক আন্দ্রাবির বাড়িতে হামলা চালিয়েছে গেরিলারা। তবে তিনি সে সময় বাড়িতে না থাকায় বিপদ থেকে রক্ষা পান।

হামলায় দুই পুলিশকর্মী আহত হন। এসময় গেরিলারা ৪টি রাইফেল লুট করে পালিয়ে যায়।

ফারুক আন্দ্রাবি পিডিপি প্রধান ও রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির ঘনিষ্ঠ।। দক্ষিণ কাশ্মিরে ১২ ঘণ্টার মধ্যে এটিই সবচেয়ে বড় হামলা।

একটি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, গেরিলারা গত রাত সোয়া ১০টা নাগাদ অনন্তনাগের দুরু এলাকায় জম্মু-কাশ্মিরের হজ্ব এবং ওয়াকফ মন্ত্রী ফারুক আন্দ্রাবির বাড়ির বাইরে তার নিরাপত্তার জন্য তৈরি করা পুলিশ চৌকিতে হামলা চালায়।

মন্ত্রী এ সময় বাসায় না থাকলেও তার মা-বাবা সেখানে থাকেন। হামলায় আহত পুলিশ কর্মীদের কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গেরিলারা এ সময় গার্ড রুমে থাকা ৫টি রাইফেল নিয়ে পালিয়ে যায়।ঘটনাস্থলে স্থানীয় পুলিশ, সেনাবাহিনী, স্পেশাল অপারেশন্স গ্রুপ এবং সিআরপিএফ বাহিনী গেরিলাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে।

এর আগে এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ঢুকে গেরিলারা তার পুত্র এবং ভাতিজাকে জিম্মি করে। কিন্তু পরে তারা ওই দু’জনকে হুমকি দিয়ে মুক্ত করে দেয়। পুলিশ বলছে, গেরিলারা পুলিশ কর্মকর্তা এম সুবহান ভাটের বাসায় ঢুকে ভাঙচুর চালায় এবং তার ছেলে ও ভাতিজাকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যায়।

২৭/০৩/১৭ইং , চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি