
পূর্বাশা ডেস্ক:
গাজীপুরের কাপাসিয়ায় মিহসান সাদিত নামে দুই মাস বয়সী শিশুকে গলা কেটে হত্যার অভিযোগে বাবা-মাকে আটক করেছে পুলিশ। আজ ভোরে উপজেলার তরগাঁও ইউনিয়নের দিগদা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক মা শাহিনূর হক ও বাবা মাওলানা শরিফুল হককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে শরিফুল হক, তার স্ত্রী শাহিনূর, মেয়ে মালিহা (৪) ও ছেলে সাদিতকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিল। ভোরে ফজরের আজান দিলে স্বামী-স্ত্রী দুই জনই ঘুম থেকে উঠে অজু করে। নামাজ পড়ার জন্য শরিফুল হক মসজিদে চলে গেলে শাহিনূর ঘরে থাকা গরু জবাই করা ছুরি দিয়ে সাদিতকে জবাই করে হত্যা করে। এসময় মেয়ে মালিহা টের পেয়ে কান্নাকাটি করে ঘরের বাহিরে গিয়ে বাড়ির অন্যদের ঘটনা জানালে তারা এগিয়ে আসে।
কাপাসিয়ার অফিসার ইনজার্চ আবু বকর সিদ্দিক ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক শাহিনূরকে আটক করে পুলিশ প্রহরায় প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাদিতের বাবা শরিফুল হককে থানায় নিয়ে আসে।
কাপাসিয়া থানার অফিসার ইনজার্চ আবু বকর সিদ্দিক জানান, ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায় নাই। তবে তদন্ত চলছে শীঘ্রই হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে।
“তানজিনা মজুমদার রুমকী”

















































