
পূর্বাশা ডেস্ক:
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও সদ্য সাবেক কাউন্সিলর মো. খলিলুর রহমান মজুমদারের বাড়িতে রাখা গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলিও করা হয়। সোমবার রাত ১১টায় এ ঘটনা ঘটেছে।
বিএনপি’র উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সমর্থক বিএনপি নেতা খলিলুর রহমান মজুমদার জানান, হামলার সময় তিনি বাড়িতে ছিলেন না, এসময় হামলাকারীরা তাকে খোঁজ করেছে। হামলাকারীরা তার জীপের গ্লাস ভাংচুর করেছে এবং টায়ার কেটে দিয়েছে। সেই সঙ্গে কয়েক রাউন্ড ফাঁকা গুলিও করেছে।
খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানার পুলিশ চৌয়ারা মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।
পূর্বাশানিউজ/২৮-মার্চ ২০১৭/মাহি

















































