সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লুকিয়ে কেন দেশ ছাড়লেন সাবিলা নূর!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০১৭


পূর্বাশা ডেস্ক:

অনেকদিন খোঁজ পাওয়া যাচ্ছিল না মডেল অভিনেত্রী সাবিলা নূরের। কিছুদিন আগেও সাবিলাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মুঠোফোনে যোগাযোগ করলেই সাড়া পাওয়া যেত। কিন্তু গত ১৫ মার্চের পর থেকে সাবিলা অন্তরালে। তার নাটকের অনেক ঘনিষ্ঠ বন্ধু এবং শিল্পীরাও কোনো খোঁজ জানাতে পারছিলেন না।

কোথায় আছেন, কেমন আছেন— একমাত্র পরিবার ছাড়া আর কেউ জানত না। সহশিল্পীরাও অবাক। কী হলো? কোনো খারাপ খবর নয়তো! রহস্যের জল যখন ঘোলা হচ্ছিল, ঠিক তখনই মুখ খুললেন সাবিলার মা নুসরাত জাহান।

বলেন, ‘সাবিলা ২২ ফেব্রুয়ারি রাত ৯টার ফ্লাইটে আমেরিকা গেছে। সেখানে তার বড় বোন থাকে। আগামী ছয় মাস বোনের কাছেই থাকবে। মূলত কাজের একঘেয়েমি থেকে নিজেকে রেহাই দিতে সে এই সিদ্ধান্ত নিয়েছে। আমরাও না করিনি। আমেরিকায় বেশ আছে। আমাদের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে। ’

এদিকে আরেক সংবাদ মাধ্যমকে সাবিলার মা জানিয়েছেন ‘আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে একটি কোর্স সম্পন্ন করার সুযোগ পেয়েছে। তাই সেখানে যাওয়া। তিন মাসের একটা কোর্স সম্পন্ন করে সাবিলা দেশে ফিরবে। তারপর আবার আগের মতো কাজে মনোযোগী হবে।’

কিন্তু মিডিয়ায় গুঞ্জন রয়েছে তরুণ এই অভিনেত্রী মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক হয়ে পড়েছিলেন ব্যাক্তিগত কারণে। তাই সুস্থতার জন্য তাকে আমেরিকা পাঠানো হয়েছে।

এখন সত্য কেবল সাবিলা নূরই বলতে পারবেন।

29 Mar, 2017/ চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি