
স্টাফ রিপোর্টার:
পথশিশুদের নিয়ে কাজ করছে বাংলাদেশের ৬৪টি জেলায় বহু সংগঠন ও সংস্থা । তেমনি দেশের অন্যতম জেলা কুমিল্লাতেও কাজ করছে অবকাশ, আলোর যাত্রা, দূর্বার, সেভ দ্যা ফিউচার, নিশিকাঞ্চন, আলো চাইসহ বেশ কয়েকটি সংগঠন। এগুলোরই একটি দুর্বার ফাউন্ডেশন। এটি ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা মহিলা কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা মিলিত হয়ে পথশিশুদের নিয়ে কাজ করার জন্য প্রতিষ্ঠিত হয়। প্রাথমিক ভাবে কুমিল্লা রেলষ্টেশন ও লাকসাম রেলষ্টেশনে সাপ্তাহের প্রতিদিনই ২ ঘন্টা করে পড়ানো হচ্ছে। ডিগ্রি ও অর্নাসে পড়–য়া ছেলে-মেয়েরা এক পথশিশুকে একজন শিক্ষক দ্বারা প্রায় আধাঘন্টা করে সময় দিচ্ছে প্রাথমিক ভাবে। এতে করে দূর্বারের প্রত্যেকটি কর্মী ও সদস্যদের টার্গেট কুমিল্লাসহ সারাদেশের পথশিশুরা অন্ততপক্ষে তারা তাদের নাম ঠিকানা লিখতে পারে। এটি আপাতত নিয়ন্ত্রিত হচ্ছে কুমিল্লার সদর দক্ষিন উপজেলার রাজাপাড়া চৌমুহনীর অফিস থেকে। দুর্বারের প্রধানের নাম আরিফ চৌধুরী। তিনি চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। আর দুর্বারের ব্যবস্থাপনা পরিচালক সাইমান আনোয়ার। দূর্বার প্রতিষ্ঠার পর থেকে গত ৭মাসে সদস্যদের নিজস্ব পয়সা খরচ করে পথশিশু শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী, শীতবস্ত্র বিতরণসহ মৌলিক চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলোও গত ৭মাস ধরে সঠিকভাবে পালন করছে। দুর্বারের শিক্ষক ও পরিচালকবৃন্দসহ সদস্যরা নিজেদের বার্থডে পরিবারের সঙ্গে পালন না করে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সঙ্গে পালন করছেন যা মানবতার এক মহান দৃষ্টান্ত। এটি সারাদেশে বিশেষ করে বাংলাদেশের রেলষ্টেশনগুলোতে একটি মডেল হতে পারে। সেবায় জাতীয় সম্মাননা প্রাপ্ত ও দুর্বারের চেয়ারম্যান আরিফ চৌধুরী জানান-আমরা দূর্বার গতিতে এগিয়ে যেতে চাই, বিশ্বের বুকে আমরা ও মাথা উঁচু করে বাঁচতে চাই, পথশিশু মুক্ত দূর্বার বাংলাদেশ গড়তে চাই।’
দূর্বার ফাউন্ডেশনের সেচ্ছাসেবকদের কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের ফলস্বরুপ তারা স্থাপন করতে পেরেছে। দুটি ভ্রাম্যমান স্কুল একটি কুমিল্লা রেলওয়ে স্টেশনে অন্যটি লাকসাম রেল জংশন। বর্তমানে দূর্বার স্কুলে মোট শিক্ষার্থী একশতের উপরে। খুব শীঘ্রই কসবা, চাঁদপুর স্টেশনে ও স্থাপন করতে যাচ্ছে দূর্বার স্কুল।
দূর্বারের ভাইস চেয়ারম্যান মীর সাইমুন ইসলাম বলেন- আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি তাদের জন্য কিছু করার, তাদেরকে সমাজে একটি পরিচয়ের মাথা উচুঁ করে দাঁড় করাবার জন্য। দূর্বারের উপদেষ্টা জহুরা চৌধুরী সুখি ও দূর্বারের সদস্য তানি, রো. ফাহিমা মেহেনাজ কনক আমাদের এই প্রতিবেদককে বলেন-দূর্বার স্কুলের শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহী করার জন্য শিক্ষা উপকরণ, পোশাক, খাবার, খেলা সামগ্রী ইত্যাদিও ব্যবস্থা করছি। দূর্বারের সাধারণ সম্পাদক (ব্যবস্থাপনা পরিচালক) সাইমান আনোয়ার জানান- আমরা সবাই ছাত্রছাত্রী, তাই আমাদের ইচ্ছে থাকলেও অনেক সময় অনেক কিছু করা সম্ভব হয় না। সমাজের সচেতন নাগরিক ও বিত্তবানরা যদি আমাদের সহযোগিতা করে তবে অসহায় সুবিধাবঞ্চিত পথশিশু মুক্ত দূর্বার বাংলাদেশ গড়া আমাদের পক্ষেই সম্ভব। দূর্বার স্কুলে সেচ্ছাসেবক হিসেবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন নিলয়, মাজেদ, রুপা, সজিব, শাকিল, রিদি, তৌহিদ, দোলা, নির্জন, তানি, অপু, সাজ্জাদ, নাঈম, শারমিন, মমো, তনি, পাপড়ি, হানিফ, শিশিরসহ আরো অনেকে। দূর্বার তার কাজের স্বীকৃতিস্বরুপ ইতিমধ্যে পেয়েছে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল লোটাস কামালের হাত থেকে মানব সেবার সম্মাণনা। এদিকে নাঙ্গলকোট রেলষ্টেশনে যাত্রা শুরু করেছে ‘আলো চাই’ নামে একটি সংগঠন। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন। তিনি জানান- প্রাথমিকভাবে ‘আলো চাই’র পক্ষ থেকে প্রতি সপ্তাহের শনিবার বিকেলে ১ঘন্টা করে নাঙ্গলকোট রেলস্টেশনে পথশিশুদের পড়াচ্ছে।
পূর্বাশানিউজ/৩০-মার্চ,২০১৭/ফারজানা

















































