
পূর্বাশা ডেস্ক:
বলিউডে খান ছাড়া প্রথম সারির শীর্ষ অভিনেতাদের মধ্যে অন্যতম হৃতিক রোশন। ইদানিং বলিউডে শুরু হওয়া অটোবায়োগ্রাফি বা আন্তজীবনী লেখার চর্চায় অনেকে নাম লেখাচ্ছেন।
সবশেষ করণ জোহরের ‘অ্যান আনসুইটেবল বয়’, ঋষি কাপুরের ‘খুল্লাম খুল্লা’ বইগুলো নিয়ে বেশ মাতামাতি চলছে পাঠকদের মধ্যে। তাদের দেখাদেখি আরও অনেকেই লেখালেখির দিকে ঝুঁকছেন। অন্যদিকে সঞ্জয় দত্তের জীবনী নিয়ে তো সিনেমায় নেমেছেন আরেক নায়ক রণবীর কাপুর।
ঋত্বিক রোশনও কাগজ-কলম নিয়ে রীতিমতো বসে গেছেন লেখালেখির টেবিলে। নিজের জীবনের জানা-অজানা নানা বিষয় তুলে ধরতে চান ‘কৃষ’ তারকা। ক্যারিয়ারের উত্থান এবং বিভিন্ন সময়ে ঘটে যাওয়া ভাগ্য বিপর্যয়ের কথা অকপটে খুলে বলতেন ঋত্বিক তার রচিত গ্রন্থে।
হৃতিব বলেন, আমি নিজে লেখক না হতে পারি, কিন্তু নিজের জীবনের অনেক বিষয় শেয়ার করতে চাই পাঠকদের সঙ্গে।
ঋত্বিকের সঙ্গে কঙ্গনা রানাওয়াত ঝগড়া-বিবাদের বিষয়গুলো নিশ্চয়ই খোলামেলাভাবে তুলে ধরবেন তার আত্মজীবনীতে। তেমন প্রত্যাশা অনেকের। কঙ্গনার সঙ্গে ঋত্বিকের গোপন প্রেম ও ঝগড়ার বিষয়গুলো সবাইকে দারুণ কৌতূহলী করেছে। তবে আরো কী থাকছে সেটি জানতে অপেক্ষা করতে হচ্ছে।
পূর্বাশানিউজ/৩০-মার্চ ২০১৭/ রুমকী

























































