বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খলচরিত্রে অভিনয়ের মজাই অন্যরকম: প্রিয়াঙ্কা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:
আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে মার্কিন নগরীতে পাড়ি দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া । এরপর অস্কার মঞ্চ, পিপল চয়েজ অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোবে নিজের উজ্জ্বল উপস্থিতি দিয়ে হলিউড সিনেমায় অভিনয় করে বসেছেন প্রিয়াঙ্কা। শিগগিরই বড়পর্দায় আসছেন ‘বেওয়াচ’ ছবির মাধ্যমে। ছবিতে ভিলেন ভিক্টোরিয়া লিডস রুপে প্রিয়াঙ্কাকে দেখবে বিশ্ববাসী।
হলিউড ছবি ‘বেওয়াচ’-এ নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন বলিউডের নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু তাতে নাকি একটুও খারাপ লাগেনি তার। বরং, খলচরিত্রে অভিনয় করে বেশ মজা পেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করে একথা জানিয়েছেন স্বয়ং প্রিয়াঙ্কা। টুইটারে অভিনেতা ডোয়াইন জনসন, জ্যাক অ্যাফ্রন, আলেকজান্দারা ডাডারিও, কেলি রোরবাখ ও জন বেজের সঙ্গে নিজের ছবিও পোস্ট করেছেন তিনি।
টুইটারে ছবিটির সঙ্গে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘খারাপ হওয়ার মজাই আলাদা।’ তারপর সেখানে তার সঙ্গে থাকা সহ অভিনেতাদের ছবি ও তাদের নাম উল্লেখ করেছেন তিনি। শুটিং চলাকালে তাদের সঙ্গে যে মজা করে কাটিয়েছেন তাও জানাতে ভোলেননি প্রিয়াঙ্কা।
নাইট ক্লাবের মালিক ভিক্টোরিয়া লিডসের ভূমিকায় দেখা যাবে তাকে। নয়ের দশকের বিখ্যাত টেলিসিরিজ বেওয়াচ অবলম্বনে নির্মিত ‘বেওয়াচ’ ছবির এই পর্যন্ত প্রকাশিত হওয়া দুটি ট্রেলারে বেশ দাপুটে মেজাজেই দেখা গেছে প্রিয়াঙ্কাকে। সেথ গর্ডন পরিচালিত ‘বেওয়াচ’-এ প্রিয়াঙ্কার সঙ্গে আরও অভিনয় করেছেন ডোয়াইন জনসন, জ্যাক এফ্রন, আলেকজান্ড্রা ড্যাডারিও, কেলি রোরবাখ, জন বেজ। ছবিটি মুক্তি পাবে এই বছর ১৯ মে।
পূর্বাশানিউজ/৩০-মার্চ ২০১৭/ রুমকী


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি