পূর্বাশা ডেস্ক:
বিচারক ডেরিক ওয়াটসনের এই রুল জারির মাধ্যমে ছয় মুসলিম প্রধান দেশের ওপর ট্রাম্প যে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন, মূলত তা নিষিদ্ধ কর হলো।
এক প্রতিবেদনে মার্কিন স্টেটটি জানিয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে পর্যটন, বিদেশি ছাত্র ও কর্মীদের নিয়োগ ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করবে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের প্রবেশ প্রতিরোধ করতেই সংশোধিত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
হাওয়াই স্টেট এবং মার্কিন বিচারবিভাগের যুক্তি-তর্ক শোনার পর স্থানীয় সময় বুধবার বিচারক ওয়াটসন ওই রায় দেন। এরআগে ট্রাম্প সংশোধিত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করার পর সাময়কিভাবে ওই নিষেধাজ্ঞা স্থগিত করেন ওয়াটসন।
প্রেসিডেন্ট ট্রাম্প গত ৬ মার্চ ইরাক বাদে বাকি ছয় মুসলিম প্রধান দেশ ইরান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেনের নাগরিকদের ওপর ৯০ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন। তাছাড়া শরণার্থীদের ওপর ১২০ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেন।
এরআগে জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করে সাত মুসলিম দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। যার কারণে আমেরিকাজুড়ে বিক্ষোভ দেখা দেয়। সিয়াটেল বিচাররক ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা ব্লক করে দেন। তাছাড়া যুক্তরাষ্ট্রে বেশ কয়েক আদালত এই বিষয়ে ভিন্ন ভিন্ন রায় দেন।
পূর্বাশানিউজ/৩০-মার্চ,২০১৭/ফারজানা
























































