রবিবার,৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


মুক্তির আগেই সালমানের টিউবলাইটের আয় ২০ কোটি রুপি


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:
আজকাল সালমানের সব সিনেমায় মুক্তির আগে হিট। বাণিজ্যিক সফলতায়ও পিছিয়ে থাকেন না, ধুন্ধুমার আয়ে চমকে দেন ইন্ডাস্ট্রির সবাইকে। ১০০ কোটি আয় পেরনোটা তো অভ্যাসে পরিণত করে ফেলেছেন সালমান খান।
এবারও ফের কোটির ফসল ঘরে তুললেন। ফিল্ম রিলিজ হয়নি। তবে এরমধ্যে ২০ কোটির ব্যবসা করে ফেলেছে সালমান খানের ‘টিউবলাইট’। কী করে?
ফিল্মের মিউজিক রাইটস বিক্রি করে এই টাকা ঘরে এনেছেন সালমান। ফিল্মের প্রযোজকও যে সালমান। মজার বিষয় হলো সিনেমায় গান রয়েছে মাত্র তিনটি। তাতে কী? সালমানকে বোধহয় এখন পুরো ইন্ডাস্ট্রি ভরসা করে। সবক’টি গান জনপ্রিয় হবে ধরে নিয়ে তিনটে গানের জন্যই এত টাকা দিয়েছে সোনি মিউজিক।
গানের সঙ্গে সঙ্গে ‘টিউবলাইট’-এ সালমানের অভিনয় নিয়েও বেশ চর্চা চলছে বলিউডে। এই সিনেমায় তাঁকে পুরোপুরি অন্যরূপে দেখা যাবে। অন্তত পরিচালক কবির খানের তো তেমনই দাবি।
পূর্বাশানিউজ/৩০-মার্চ ২০১৭/ রুমকী


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি