
পূর্বাশা ডেস্ক:
মালদ্বীপের সৈকতে সলমন খান। সঙ্গে রোমানিয়ান মডেল ইউলিয়া ভান্তুর। কী করছেন দুজনে? বিয়ের আগেই মধুচন্দ্রিমা সারছেন? নাহ্! সেরকম কিছুই নয়। কারণ সঙ্গে রয়েছে গোটা খানদান। বোন অর্পিতার ছেলে আহিলের প্রথম জন্মদিন। সেই উপলক্ষ্যেই খান পরিবার মালদ্বীপে। জন্মদিনে হাজির হতে পারেননি মামা। তখন অস্ট্রিয়ায় ‘টাইগার জিন্দা হ্যায়’–এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন। পরের দিনই পরিবারের সঙ্গে সময় কাটাতে হাজির হয়ে যান সলমন। সঙ্গে বান্ধবী ইউলিয়াও। জমায়েতে রয়েছেন সোহেল খানের স্ত্রী সীমা, দুই ছেলে, সলমনের বোন অর্পিতা, ভাই আরবাজ, তাঁর ছেলে। আরবাজের প্রাক্তন স্ত্রী মালাইকা আরোরাও কিন্তু হাজির। সঙ্গে বোন অমৃতা।
পূর্বাশানিউজ/০১-এপ্রিল,২০১৭/রুমকী

























































