শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নতুন রুপে ইমরান


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নিজের ভিডিওগুলোতে সংগীত তারকা ইমরান নিজেই বেশির ভাগ সময় পারফর্ম করে থাকেন। এবারও তাই হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে তার ‘ধোয়া’ শিরোনামের একটি গান প্রকাশ হতে যাচ্ছে ভিডিওসহ। গানটির কথা লিখেছেন আবদার রহমান। সুর করেছেন ইমরান। আর সংগীতায়োজনে ছিলেন ফুয়াদ আল মুক্তাদির। ধ্রুব মিউজিক স্টেশন থেকে পহেলা বৈশাখ উপলক্ষে এটি প্রকাশ হবে। চারদিনব্যাপি দেশের বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে। এ ভিডিওটিতে অন্য এক ইমরানকে আবিস্কার করা যাবে। এতে মডেল লিয়ানা লিয়ার সঙ্গে একাধিক রোমান্সের দৃশ্যে পারফর্ম করেছেন এ সংগীত তারকা। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন চৌধুরী। এর এডিটিংয়ের কাজ হবে ভারতে। বর্তমানে ইমরান রয়েছেন কানাডাতে। এক সপ্তাহের সফরে সেখানে পৌছেছেন তিনি গতকাল। তার আগেই এই ভিডিওর কাজ সম্পন্ন করেছেন। এ বিষয়ে ইমরান বলেন, অনেক বড় আয়োজনের একটি ভিডিও হয়েছে ‘ধোয়া’ শীর্ষক এ গানটির। অন্যরকম ইমরানকেই এ গানটির ভিডিওতে আবিস্কার করা যাবে। পহেলা বৈশাখে এটি শ্রোতা-দর্শকদের জন্য আমার পক্ষ থেকে চমক। এদিকে প্রবাসীদের আমন্ত্রণে কানাডা কয়েকটি স্থানে পারফর্ম করবেন ইমরান। ২রা এপ্রিল সন্ধ্যায় তিনি গান গাইবেন টরোন্টো প্যাভিলিয়নে। ‘এ মিউজিক্যাল নাইট উইথ ইমরান’ নামক এ অনুষ্ঠানের মূল আকর্ষণই হলেন এ শিল্পী। পাশাপাশি পারফর্ম করবেন আরো বেশ কয়েকজন শিল্পী। এছাড়াও আরো কয়েকটি অনুষ্ঠানে পারফর্ম করার কথা রয়েছে তার। এদিকে কানাডা সফরে যাওয়ার আগে দেশে টানা ব্যস্ত সময় পার করেছেন তিনি। এরমধ্যে বেশ কয়েকটি মিউজিক ভিডিওর কাজ শেষ করেছেন। এক সপ্তাহের কানাডা সফর শেষে ৭ই এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে ইমরানের।

পূর্বাশানিউজ/০১-এপ্রিল ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি