সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শাহরুখ পত্নী করণের সন্তানদের ঘর সাজালেন


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:
চলতি বছরের ফেব্রুয়ারিতে সারগোসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হন বলিউডের নামী পরিচালক করণ জোহর। প্রি-ম্যাচিউর জন্মের কারণে করণে দুই সন্তান ইয়াশ ও রুহি এতদিন হাসপাতালেই ছিল। বুধবার দুই সন্তানকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যান করণ।
বাবা হিসেবে সন্তানদের যত্নেরও কোন কমতি রাখছেনা কুচ কুচ হোতা হে নির্মাতা। বন্ধু শাহরুখ খানের পত্নী গৌরী খানকে দিয়েছেন সন্তানদের ঘর সাজানোর দায়িত্ব। গৌড়ি নিজে একজন ব্যবসায়ী ও উদ্যোক্তা। তিনি গৃহসজ্জার (ইন্টেরিওর ডিজাইন) কাজ করে থাকেন। তার যথেষ্ট খ্যাতি রয়েছে ইন্টেরিওর ডিজাইনার হিসেবে। এর আগে করণ জোহর এবং রণবীর কাপুরের ঘর সাজিয়েছিলেন তিনি।
করণের দুই যমজ সন্তান যশ ও রুহির জন্য নার্সারি সাজিয়েছেন শাহরুখ পত্নী গৌরী খান। সেজন্য তাঁকে ধন্যবাদ জানালেন করণ জোহর।  গৌরীর কাজের প্রশংসা করেন তিনি। টুইট বার্তায় গৌরীর ডিজাইনে সাজানো ঘরকে স্বর্গের সঙ্গে তুলনা করেন করণ। তার কথায়, ‘আমার সন্তানদের জন্য আন্তরিকতার সঙ্গে নার্সারি ডিজাইন করেছে গৌরী। এটা আমার কাছে স্বর্গ।’
টুইটে তার সঙ্গে গৌরী খানের ছবিও পোস্ট করেছেন করণ। সেখানে দেখা যাচ্ছে, সোফায় বসে রয়েছেন গৌরী খান। পিছনে দাঁড়িয়ে করণ। সুসজ্জিত ঘর। দেওয়ালে আঁকা ফুল, পাখি, গাছ।
পূর্বাশানিউজ/০১-এপ্রিল,২০১৭/রুমকী


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি