শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাবি শারীরিক শিক্ষাকেন্দ্রের পরিচালক সাময়িক বহিষ্কার


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষাকেন্দ্রের পরিচালক শওকতুর রহমানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। একাধিক সিন্ডিকেট সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন।

একজন সিন্ডিকেট সদস্য বলেন, শওকতুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব্য অধিভূক্ত সাতটি কলেজ নিয়ে মিডিয়াতে একটা মন্তব্য করে। বস্তুতপক্ষে বিশ্ববিদ্যালয়ের মর্যদার সঙ্গে সংশ্লিষ্ট এমন কোনো কিছু বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অনুমতি ব্যতিরেকে কেউ মন্তব্য করাতে পারে না। তার মন্তব্য উপাচার্যের ভাবমূর্তিকে ক্ষুন্ন করে। এজন্য সিন্ডিকেট সভায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, শওকতুর রহমান একটা অনলাইন নিউজ পোর্টালে ‘অধিভূক্ত কলেজের শিক্ষার্থীরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলায় অংশ নিতে পারবেন’ বলে মন্তব্য করেন। এই সংবাদে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ১১মার্চ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রর(টিএসসি) মোড় অবরোধ করে। এসময় তারা জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িও ভাঙ্গচুর করে।

এই ঘটনা পরবর্তীতে বিশৃঙ্খলার সৃষ্টি করে।

পূর্বাশানিউজ/০২-এপ্রিল,২০১৭/রুমকী

 

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি