শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইসলামী দলগুলো নিয়ে মহাজোট গঠন করা হবে : এরশাদ


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক : বিরোধী দলে থাকলেও ইসলামী ও সমমনা দলগুলোকে নিয়ে আরও একটি মহাজোট গঠনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় ইসলামিক মহাজোটের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

 তিনি বলেন, দেশের সর্বত্রই এখন গুম, খুন, সন্ত্রাসী কর্মকাণ্ড অহরহ ঘটছে। এসব কর্মকাণ্ড বন্ধে ঐক্যের বিকল্প নেই। এক্ষেত্রে ইসলামী দলগুলোর এগিয়ে আসা প্রয়োজন।

এরশাদ বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠায় ইসলামী মূল্যবোধের বিকল্প নেই। মূলত এজন্যই ইসলামী দলগুলোকে নিয়ে মহাজোট গঠন করা হবে। কেননা ইসলামী মূল্যবোধই পারে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে। জাতীয় পার্টি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ও সমমনা সব দলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহী।

সংবাদ সম্মেলনে জাতীয় ইসলামী মহাজোটের আহ্বায়ক আবু নাছের ওয়াহেদ ফারুকের সভাপতিত্বে সমমনা দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন।

রুবেল মজুমদার/পূর্বাশা ডেস্ক



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি