শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে স্কাউটস ওরিয়েন্টেশন ও গ্রুপ সভাপতি কোর্স অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৪.২০১৭

মোঃ জামাল উদ্দিন দুলালঃ
বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা শাখার উদ্যোগে ওরিয়েন্টেশন ও গ্রুপ সভাপতি কোর্স ২০১৭ইং এর প্রশিক্ষন’র উদ্বোধন কোর্স সোমবার সকাল ১১টায় এ বি এম গোলাম মোস্তফা পৌর মিলনায়তনে  অনুষ্ঠিত হয়েছে।
দেবিদ্বার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও বাংলাদেশ স্কাউটস দেবিদ্বার উপজেলা শাখার সহ- সভাপতি শামসুন নাহার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস দেবিদ্বার উপজেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মোঃ ফারুক আহম্মেদ, দেবিদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস দেবিদ্বার উপজেলা শাখার সহ-সভাপতি খগেন্দ্র চন্দ্র সরকার, দেবিদ্বার সরকারি কলেজ’র প্রাণী বিদ্যা বিভাগের প্রভাষক ও অত্র কলেজ’র রোভার স্কাউট লিডার ফাতেমা বেগম,
দেবিদ্বার রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউটস দেবিদ্বার উপজেলা শাখার সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, গঙ্গামন্ডল রাজ ইনঃ প্রধান শিক্ষক ও দেবিদ্বার উপজেলা শাখার স্কাউটস কমিশনার মোঃ মোছলে উদ্দিন। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউটার দেবিদ্বার উপজেলা শাখার সহ -সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের ডি আর সি কাব কাউটিং জেলার কাব লিডার  ও প্রশিক্ষক মোঃ আক্তারুজ্জামান  বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের এএল পি এবং দেবিদ্বার উপজেলার কাব লিডার ও প্রশিক্ষক  মোঃ মিজানুর রহমান প্রমূখ। এদিকে উপজেলার উচ্চ বিদ্যালয়ে’র প্রধান শিক্ষক ৩০জন, মাদ্রাসা প্রশান শিক্ষক ৫০জন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৮৫জন সহ সর্বমোট ২৬৫জন এই ওরিয়েন্টেশন ও গ্রুপ সভাপতি কোর্সে অংশ নেয়।

পূর্বাশানিউজ/০৩-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি