বেলাল হোসাইন:
কুমিল্লা সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু ২য় বারের মতো সিটি কর্পোরেশনের নগরপিতা নির্বাচিত হওয়ায় গত সোমবার সকালে চৌদ্দগ্রামের চিওড়া সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন মাছুমের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানান চিওড়া সরকারী কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় ছাত্রদল নেতা সারোয়ার উদ্দিন সজল, আইয়ুব নবী সুজন, লিটন মির্জা, ইসমাইল হোসেন রিয়াদ, মোঃ শিহাব, নুরুল আমিন নাহিদ, দেলোয়ার টিটু, আফসার রাব্বি, রুবেল খান, সাইফ, আল আমিন, নুরুন নবী রাজু, কাজী লিটন, গাজী সুজন, জাফর ইকবালসহ চিওড়া কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্বাশানিউজ/০৩-এপ্রিল,২০১৭/ফারজানা

















































