
পূর্বাশা ডেস্ক:
তাড়াতাড়ি বিয়ে করতে চাই। লক্ষ ভক্তের মন ভাঙল আলিয়ার ইচ্ছের কথা শুনে। সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে সাক্ষৎকারে আলিয়া ভাট বলেছেন, বলিউডের ট্রেন্ড ভেঙে তাড়াতাড়ি বিয়ে করতে চান তিনি। এতে নাকি কেরিয়ারও অনেক সহজ হবে। কিন্তু কবে এবং কাকে বিয়ে করছেন সে কথা কৌশলে এড়িয়ে গিয়েছেন মহেশ ভাট তনয়া।
সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে অনেকদিন ধরেই সম্পর্কে রয়েছেন আলিয়া। দিন কয়েক আগে ব্রেকআপের খবর উড়ছিল বটে। তবে গোয়ায় প্রাইভেট বার্থডে পার্টিতে সিদ্ধার্থের সঙ্গে দেখা গিয়েছে আলিয়াকে। এছাড়াও একাধিক বার আলিয়া–সিদ্ধার্থের জোরিকে দেখা গিয়েছে ডেটিংয়ে। টিনসেল টাউনে বেশ জনপ্রিয় এই জুটি।
আপাতত বলিউডের নতুন তারকাদের মধ্যে শীর্ষে রয়েছেন আলিয়া। হঠাৎ করে বিয়ে করলে কেরিয়ার থমকে যেতে পারে বলে অনেকেই মনে করছেন। কিন্তু তাতে আমল দিতে রাজি নন তিনি। তাড়াতাড়ি বিয়ে করলে সম্পর্ক অনেক সহজ হয়। এতে কেরিয়ারের কোনও ক্ষতি হয় না বলে দাবি করেছেন আলিয়া। যদিও সিদ্ধার্থ কিন্তু অন্য মতে বিশ্বাসী। তাঁর মতে ‘বিয়ে মানে শুধু একটা নাম দেওয়া। এর বাইরে আর কিছু নয়। যখন সন্তান চাই বলে মনে হবে তখনই বিয়ে করা উচিত।’
তাহলে কি সিদ্ধার্থ রাজি হবেন আলিয়ার ইচ্ছেতে?
পূর্বাশানিউজ/০৩-এপ্রিল,২০১৭/রুমকী

























































