
পূর্বাশা ডেস্ক:
বলিউড সেনশেসন দীপিকা পাডুকোন জানিয়েছেন, মারা যাওয়ার আগে অনেক সন্তানের জননী হতে চান তিনি। বিশ্বখ্যাত ব্রান্ড ল’রিয়েল প্যারিসের গ্লোবাল ব্রান্ড অ্যাম্বাসেডর দীপিকা সম্প্রতি তার এই গোপন ইচ্ছেটির কথা প্রকাশ করেছেন। যেটা বলিউড দুনিয়ায় ভীষণ আলোড়ন তৈরি করেছে।
শিশুদের প্রতি দীপিকার ভালোবাসা নতুন কিছু নয়। বিভিন্ন সময় সাক্ষাৎকারে তিনি শিশুদের প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছেন।
একটি শোতে দীপিকার কাছে জানতে চাওয়া হয় যে মারা যাওয়ার আগে তিনি তার কোন ইচ্ছেটি পূরণ করে যেত চান। ‘পদ্মাবতী’ অভিনেত্রী তাৎক্ষণিক জবাব দেন যে, মারা যাওয়ার আগে তিনি একটি কাজ নিশ্চিত ভাবেই করতে চান আর সেটা হল তার অনেক শিশু থাকবে।
এর আগে হলিউড ছবি ট্রিপল এক্স: দ্যা রিটার্ন অব জান্দারকেজ সিনেমার প্রচারণায় এক সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন তিনি তার কল্পনায় দেখেন যে সহশিল্পী ভিন ডিজেল ও কয়েকটা শিশু নিয়ে তার সুন্দর একটি পরিবার আছে।
দীপিকা বলেন, আমি জানি পরিবারের গুরুত্ব কী। পরিবার মানুষকে সম্পূর্ণ করে তোলে। আমার অনেক সন্তান চাই। টাইমস অব ইন্ডিয়া।
০৩ এপ্রিল, ২০১৭ ইং/ চৈতি।

























































